গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৯:৪৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৯:৪৩:৩২ অপরাহ্ন
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল অজিজ। অন্যান্যের মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ বক্তব্য রাখেন। এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি, ইউএনও এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]