রাজশাহীতে অস্ত্র-মাদক-সহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:৪৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:৪৬:৫৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো- নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার মোঃ রজব আলীর ছেলে মোঃ সজল হোসেন (২৬) এবং শাকিল হোসেন (২৪)।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানায়, সোমবার রাত পৌনে ১টার দিকে মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বসতবাড়ি থেকে সজল ও শাকিলকে গ্রেফতার করা হয়।

পরে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত একটি দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃত সজলের চন্দ্রিমা থানায় একটি ছিনতাই মামলা, একটি পেনাল কোডের মামলা ও একটি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া শাকিলের বিরুদ্ধে একই থানায় দুটি মাদক মামলা ও একটি পেনাল কোডের মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]