টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের একতরফা জয়ের পর ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বেশিরভাগ বিশ্লেষক যেখানে ভারতের আধিপত্যপূর্ণ পারফরম্যান্সের প্রশংসা করছেন, সেখানে ভিন্ন মত প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
আহমেদাবাদে রোববার (৮ মার্চ) ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে এক প্রকার উড়িয়ে দিয়েছে। তবে এই ফলাফলকে অন্যভাবে দেখছেন শোয়েব আখতার। পাকিস্তানের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে শোয়েব বলেন, ক্রিকেটে ভারতের প্রভাব এখন এতটাই বড় যে এখন ক্রিকেট খেলাটাই নষ্ট হয়ে গেছে।
শোয়েব আখতার বলেন, ‘পাড়া-মহল্লায় সবসময় একজন ধনী ছেলে থাকে, সে গরিব বাচ্চাদের ডেকে বলে- চলো ক্রিকেট খেলি, তবে জিতব কিন্তু আমিই। ভারত আমাদের সঙ্গে ঠিক সেটাই করছে…। আট দলের মধ্যে চারটি রাখে, তারপর আবার সেখান থেকে তিনটিকে ডাকে ও সামনে এগিয়ে যায়। শেষে বলে- দেখো, আমি জিতে গেছি। তারা পুরো ক্রিকেটটাই শেষ করে দিয়েছে।’
তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই ভারতের বড় জয়ের পর এটিকে আখতারের হতাশা থেকে দেয়া মন্তব্য হিসেবে দেখছেন।
যদিও ফাইনালের আগে তার বক্তব্য ছিল কিছুটা ভিন্ন। তখন তিনি ভারতকে ফেবারিট হিসেবে উল্লেখ করলেও বলেছিলেন, ক্রিকেটের প্রতিযোগিতামূলক ভারসাম্যের জন্য নিউজিল্যান্ডের জয় ভালো হতে পারে।