রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘালালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে বাঘা থানায় নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজিচালক আব্দুর রহমান শরিফুল (৪৫), সিএনজির যাত্রী একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
আহত হয়েছেন শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার নওপাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। এ সময় বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে ভটভটির সঙ্গে সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।