পুঠিয়ায় বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১০:২৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১০:২৫:১২ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ। 

জানা গেছে, রোববার (৮মার্চ), নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে উপজেলার বানেশ্বর বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। এ সময় বেশি দামে মাংস বিক্রয় করা ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]