গোদাগাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৫:০৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৫:০৩:৫৭ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।

রোববার (৮ মার্চ) ভোররাত পৌনে ৪টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ বিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, রবিবার ভোর রাতে গোদাগাড়ী উপজেলার হরিসংকরপুর এলাকায় অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তার কাছে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।

জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে পালিয়ে যাওয়া মাদক কারবারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিজিবির পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]