সিংড়ায় মাটির নীচে মিললো ১০ হাজার লিটার জালানী তেল, ভাম্যমানে জরিমানা

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৫:৫৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৫:৫৫:৪৮ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় মাটির নীচে জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান চালিয়ে ভাম্যমান আদালতে এ অর্থ জরিমান করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। 

স্থানীয় সুত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার  নিংগইন ভাটোপাড়ায়  জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযান পরিচালনা করেন। এ সময় মাটির নিচে পানির ট্যাংকের মধ্যে ১০ হাজার লিটার তেল মজুদ পান।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ রুবেলকে ১০ হাজার লিটার ডিজেল অন্যায়ভাবে সংরক্ষণ করে রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তিনি আগামীকালের মধ্যে জ্বালানি তেল দোকানে স্থানান্তরের নির্দেশ প্রদান করেন।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃত্রিম সংকট তৈরি করে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম তেল বিক্রি করার পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একজন ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তার মজুদের অনুমতি আছে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে মজুদ করায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]