রাজশাহীতে দুই লাচ্ছা সেমাই উৎপাদন প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:৩১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:৩১:২৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী।

অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের দায়ে বিসিক শিল্পনগরী এলাকার মেসার্স রাতুল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একই এলাকার মেসার্স ইউসুফ প্রোডাক্টসকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]