খেলা বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৪:১৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৪:১৪:১১ অপরাহ্ন
হারলেও এশিয়ান কাপে দুর্দান্তভাবে অভিষেক হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হারতে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। তবে পুরো ম্যাচে চোখ চোখ রেখে লড়াই করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তাই বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্ক উত্তর কোরিয়ার কোচ রি সন হো।

বৃহস্পতিবার (৫ মার্চ) ম্যাচ পূর্বে সংবাদ সম্মেলনে আসেন উত্তর কোরিয়ার কোচ। এবারের এশিয়ান কাপে ১২ দলের মধ্যে সবচেয়ে ভালো ফিফা র‌্যাংকিং উত্তর কোরিয়ার। বিশ্ব র‍্যাংকিংয়ে ৭ নম্বরে তারা। অন্যদিকে বাংলাদেশ দল ১১২ নম্বরে। তবে বাংলাদেশ-চীন ম্যাচ দেখার পর আফঈদা-ঋতুপর্ণাদের ভূয়সী প্রশংসা করেছেন রি সন হো। 

উত্তর কোরিয়া কোচ বলেন, ‘আমি এখানে বসে চীন বনাম বাংলাদেশ ম্যাচটি দেখেছি। আমার মনে হয়েছে বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের আক্রমণভাগ অনেক দ্রুত। বিশেষ করে ট্রানজেকশন পিরিয়ডে (রক্ষণ থেকে আক্রমণ) তারা বেশ দক্ষ এবং তীক্ষ্ণ। সাধারণভাবে বলতে গেলে, বাংলাদেশ খুব দ্রুতগতির দল। তাই আগামী ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’

ঋতুপর্ণা চাকমাসহ বাংলাদেশের তিন ফুটবলারকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে উত্তর কোরিয়ার কোচ। তিনি বলেন, ‘মূলত আমি আক্রমণভাগের তিনজন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী (ঋতুপর্ণা চাকমা) নিয়ে আমি সতর্ক, যিনি বাম প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারেন।’ 

উত্তর কোরিয়ার কোচ আরও বলেন, ‘আমি একটু আগেই বলেছি তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি অনেক বেশি। আক্রমণ এবং রক্ষণ উভয়ক্ষেত্রেই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলেছে। তাই আগামীকাল ম্যাচে এই খেলোয়াড়দের রুখতে আমাদের রক্ষণভাগকে আরও বেশি মনোযোগী হতে হবে।’

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]