নগরীতে এসকাফ কফ সিরাপ নহ মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৩:০৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৩:০৪:৩৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ৪ বোতল এসকাফ কফ সিরাপ সহ মো. জাহিদ হাসান (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১২টায় কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. জাহিদ হাসান।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১২টায় কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাহিদকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৪ বোতল এসকাফ কফ সিরাপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার মাদক কারবারী মো. জাহিদ হাসানের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে কাটাখালী ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় আরও ২টি মামলাসহ মোট ৭টি মামলা চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]