লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৯:৪৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৯:৪৮:০৭ অপরাহ্ন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানারুল (১৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাতঘরিয়া মাঠ এলাকায় বিদ্যুতের তার চুরির অভিযোগে তাদের আটক করে এলাকাবাসী। পরে গণপিটুনি দেওয়া হয়। বুধবার সকালে তাদের পুলিশে সোপর্দ করা হলে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা গোয়ালী মান্দ্রা বেদে সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।

লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]