রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক শিবু দাশ বাজার মনিটরিং করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) পুঠিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পৌর প্রশাসক শিবু দাশ বলেন, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।