রাণীশংকৈলে কৃষি মেলার উদ্বোধন

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:১০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:১০:৪৩ অপরাহ্ন
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদশনী মেলা'র উদ্বোধন করা হয়।

মঙ্গলবার দুপুরে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। 

দিনাজপুর অঞ্চলের প্রকল্প পরিচালক আবু রেজা আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণের অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দিন শেখ, মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, ওসি আমানুল্লাহ আল বারী, বিএনপি সহ-সভাপতি নুরনবী, পৌরসভাপতি শাহাজান আলী, মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস,ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলাম,সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। 

উপ-সহকারি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় তিনদিনব্যাপী উদ্বোধনী মেলায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। মেলায় উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত কৃষি পণ্য ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করে ১৩ স্টল স্থান পায়। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]