তরুণদের কোরআন পড়ায় আগ্রহী করা এবং অর্থসহ বুঝে পড়ার প্রতি উৎসাহ জাগাতে ১৭০ জনকে পবিত্র কুরআন উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরণ করা কুরআন শরীফ।
এ নিয়ে চতুর্থবারের মতো শিক্ষার্থীদের কুরআন উপহার দিচ্ছেন তারা। এর আগে ২০২৩ সালে প্রথমবার ১২৬টি, ২০২৪ সালে ১১৭টি, ২০২৫ সালে ১৩২টি কুরআন উপহার দেন তারা। এ বছর অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। তবে আগ্রহী শিক্ষার্থীদের তালিকাও রাখা হচ্ছে বলে জানান আয়োজকরা।
উপহার পেয়ে লাইব্রেরী ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সজিব বলেন, " অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম যে, বাংলা অনুবাদসহ কুরআন শরীফ নিব। প্রত্যেকেরই উচিত অনুবাদ সহ বইটি পড়া। কুরআন শরীফ পেয়ে আজ খুবই খুশি হয়েছি।'
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, আমরা প্রতি রমজান মাসেই ফান্ড কালেকশন করি। এখানে আমারা মুসলিম ও অমুসলিমদেরকে কুরআন শরীফ দেয়। আমরা প্রতি বছর আয়োজন করে থাকি, গতবছরও দিয়েছি। এবার সবচেয়ে বেশি ফান্ড পেয়েছি প্রায় ১ লক্ষ ৫০ হাজার। এবার মুসলিম ও অমুসলিমদের ১৭০+ টির মত কোরআন শরীফ বিতরণ করব।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আমরা গত চার বছর হলো এই আয়োজন করছি। অনলাইনে ফর্ম দেয়া হয়েছিল। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে এবং সেই প্রেক্ষিতে আমরা দিচ্ছি। ১৭০ প্লাস লোককে দেওয়া হয়েছে। আর কতজনকে দেয়া হয়েছে এখন পর্যন্ত গণনা করা হয়নি। এখনো অনেকে পূরণ করা বাকি রয়েছে।