রাজশাহী মহানগরীতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো: সুজন আলী (২৯) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় মতিহার থানার চর শ্যামপুর এলাকা হতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারী রাজশাহী মহানগরীর কাটাখালি থানার শ্যামপুর (বালুরঘাট) গ্রামের মো: সোলাইমান আলীর ছেলে মো: সুজন আলী।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় মতিহার থানার চর শ্যামপুর এলাকা হতে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মাদক কারবারী দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আসামি সুজনের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় ১টি মাদক মামলাসহ মোট ২টি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।