গোল্ড বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৭:২৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৭:২৬:২৮ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন 'গ্রুপ অফ লিবারাল ডিবেটস' (গোল্ড) বাংলাদেশ'র বার্ষিক সাধারণ সভা, কমিটি গঠন ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৬ নম্বর কক্ষে এ সভা আয়োজিত হয়।

সভায় ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. রবিউল ইসলাম ও মডারেটর রাদিয়া আউয়াল তৃষা নতুন কমিটি ঘোষণা করেন।

নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সৈকত হাসান ইমন, সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে লোকপ্রশাসন বিভাগের অনুপ বৈদ্য এবং সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে দর্শন বিভাগের আবু নাঈম নির্বাচিত হয়েছেন।

শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে এবং সর্বোচ্চ সাফল্য অর্জনে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম (কনক) ও সাবেক কৃতি বিতার্কিকবৃন্দ। তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনকে আরও নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিতর্কচর্চার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]