জামার ভিতর থেকে কেক বের করে অতিথিদের খাইয়েও দিলেন উরফি

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:১৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:১৪:১৫ অপরাহ্ন
লাইমলাইটে কীভাবে থাকতে হয়, তা হয়তো উরফি জাভেদ-এর থেকে ভাল আর কেউ জানেন না। বড় পর্দায় কোনও ছবি না করেও আজ তিনি নিয়মিত বড় বড় তারকাদের সঙ্গে ওঠাবসা করেন। ফ্যাশন আর স্টাইল স্টেটমেন্টকে বারবার নতুন সংজ্ঞা দেওয়াই তাঁর পরিচয়। আর সেই ধারাবাহিকতাতেই এবার তিনি হাজির হলেন একেবারে কেকে মোড়া পোশাকে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে কালো রঙের এক অভিনব পোশাকে দেখা যায় তাঁকে। প্রথমে অনেকেই ভেবেছিলেন, পোশাকটিতে কেকের নকশা করা রয়েছে মাত্র। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চমক। নিজের পোশাক থেকেই কেক কেটে উপস্থিত অতিথিদের খাওয়াতে শুরু করেন উরফি। মুহূর্তেই সেই দৃশ্য হয়ে ওঠে অনুষ্ঠানের মূল আকর্ষণ। এমন অভিনব ফ্যাশন স্টান্ট আগে কেউ দেখেছেন কি না, তা নিয়েই শুরু হয় আলোচনা।

সাধারণত পোশাকের জন্য যাঁকে ঘিরে বিতর্ক থামে না, সেই উরফি এবার অন্য পথে চমক দিলেন। তিনি যেন আবারও প্রমাণ করলেন, সৃজনশীলতার আরেক নামই উরফি। তাঁর এই নতুন স্টাইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটমাধ্যম ভরে যায় নানান মন্তব্যে।

কেউ কটাক্ষ করে লেখেন, “এই কেকটা কেউ খাবেন না, ওর গ্যাসের সমস্যা রয়েছে।” আরেকজনের মন্তব্য, “আজ আমার জন্মদিন, আর আজকেই উনি এমন ড্রেস পরে এলেন!” আবার এক নেটিজেন প্রশ্ন তোলেন, “আমি জানি না কীভাবে উনি এমন জামা পরে এলেন? আর এরাও বা কেমন মানুষ যে কেকটা খেয়েও নিচ্ছেন। ভীষণ নোংরা লাগছে।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]