দায়িত্ব গ্রহণের পর পরই মানুষের পাশে এমপি মুজিবুর রহমান

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১১:০২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১১:০২:০২ অপরাহ্ন
রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সাংসদ ও জামায়াতেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দায়িত্বভার গ্রহণের পর পরই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।এছাড়াও নির্বাচনে বিজয়ী হবার পর থেকেই তিনি নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে আসছেন।

জানা গেছে,২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার  সকালে গোদাগাড়ী সরকারি উপজেলা হাসপাতাল ও দুপুরে তানোর উপজেলা সরকারি হাসপাতাল পরিদর্শন করেন।এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন। এবং হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ পরিদর্শনে হাসপাতালের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতিসহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এমপি মুজিবুর রহমান চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি, শয্যা বাড়ানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহসহ বিভিন্ন সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন। সাংসদ মুজিবুর রহমান বলেন,তারা যখন নির্বাচন করেন তখন একটি দলের প্রতিনিধিত্ব করেন, কিন্ত্ত যখন সাংসদ নির্বাচিত হন তখন সকল দল, মত ও শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, তিনি এখন কোনো একটি নিদ্রিষ্ট দলের প্রতিনিধি না তিনি নির্বাচনী জনপদের সকল মানুষের প্রতিনিধি। কাজেই আপনারা আপনাদের যেকোনো সমস্যার কথা নির্ভয়ে তাকে সরাসরি বলতে পারেন।তিনি আপনাদের পাশে ছিলেন, আছেন আগামিতেও থাকবেন ইনশাল্লাহ।তিনি জানান, গোদাগাড়ী ও তানোরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। স্থানীয়রা এমপির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এলাকার উন্নয়নে নতুন গতি আশা করছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]