নিয়ামতপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১৪ জন ট্যালেন্টপুলে ও ২৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১০:১৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১০:১৯:০২ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১৪জন ট্যালেন্টপুলে ও ২৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

দুই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর্ আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের ঘোষণা দেন।

ফলাফলে দেখা গেছে,  উপজেলায় ১৪ জন ট্যালেন্টপুলে ও ২৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। দুই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে। এ প্রতিষ্ঠান থেকে সাতজন ট্যালেন্টপুলে ও সাতজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
 
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল বলেন,আমার বিদ্যালয়ের সব শিক্ষকেরা সর্বোচ্চটা দিয়ে শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করেছি। জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য অতিরিক্ত  ক্লাস ও পরীক্ষা নেয়া হয়েছে।

তিনি বলেন, ' প্রথমবার হিসেবে আমরা ফলাফলে সন্তুষ্ট। সামনে বছর আরও বেশি বৃত্তি পাওয়ার জন্য প্রচেষ্টা থাকবে। এজন্য বছরের শুরু থেকে বিশেষ ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু করেছি।

গত বছরের ২৮ ডিসেম্বর এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় উপজেলায় ৪৯৮ জন পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করে। নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৪৭৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২২জন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]