রাণীশংকৈলে মধ্যরাতের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪৮:১৪ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ তানভীর হাসান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তানভীর হাসান বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]