সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ জানায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে টায় ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়দাবাদ মোড় সংলগ্ন সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলে মাদক পরিবহনকালে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. মনির হোসেন (২৫)। তার বাড়ি বগুড়া জেলার ধুনট থানার উত্তর শহরা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর। পাশাপাশি মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।