নগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল-সহ তিন মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:০০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:০০:৩২ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিনজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: নগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৭), কাটাখালী থানার মাসকাটাদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সাদেক কসাইয়ের ছেলে মোঃ তারেক (৩২) ও মোঃ উজ্জল আলী (২৮)।

শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি বলেন, মঙ্গলবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তিনজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। 

তাদের মধ্যে রফিকুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৯টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]