রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্ডুমালা পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে,২৪ ফেব্রয়ারী মঙ্গলবার মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজে চত্ত্বরে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এদিন পৌর আমীর অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও স্থানীয় সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড ওবায়দুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম আক্কাস আলী ও পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানাপ্রমুখ। এ সময় উপজেলা ও পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন এর আগে দুপুরে এমপি মুজিবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার,রোগী,স্বজন ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন। এবং হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এবং রাজশাহী জেলা সিভিল সার্জন ডা, এম.এস. রাজিউল করিম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদাকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।