নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামি বলেছেন, রাণীনগর-আত্রাই কোন দখলবাজ, চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান হবে না।
এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। এলাকাবাসি আমাকে তাদের আমানত ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোন রাজনৈতিক দূর্বৃত্তায়ন সহ্য করা হবে না। প্রধান মন্ত্রী তারেক রহমানের ৩১ দফা এবং আমার নির্বাচনী ইস্তেহার এই আসনে মানুষের জন্য বাস্তবায়ন করতে আমি অঙ্গীকার বদ্ধ।
পর্যায়ক্রমে এলাকাবাসি এর সুফল পাবে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথা নত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় হলরুমে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি নাবিলা ইয়াসমি, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন প্রমূখ। পরে প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখোনে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।