কিশোরীর প্রেমকাণ্ড: নির্দোষ বন্ধু হাজতে, আরেক বন্ধু বাবাসহ গ্রেপ্তার

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:৪৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:৪৮:২৩ অপরাহ্ন
কিশোরীর প্রেমকাণ্ডে তার নির্দোষ বন্ধু হাসিব খন্দকার তিন দিন ধরে হাজত খাটেছেন। পুলিশি অভিযান শেষে ৭ দিন পর কিশোরীকে উদ্ধার করা হয়েছে অন্য বন্ধু আল আমিনের বাসা থেকে। 

সোমবার(২৩ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার কাচারী বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে আল আমিন ও তার বাবা আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে।  

পুলিশ জানায়, ফতুল্লার জামতলা এলাকার হাসিব খন্দকার (১৫) ও তার ১৪ বছর বয়সী ঘনিষ্ঠ বান্ধবীর পরিবার তাদের প্রেমের সম্পর্কে অবগত ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি কিশোরী স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে বাসায় না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং ১৯ ফেব্রুয়ারি ফতুল্লা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।

মামলায় প্রথমে আসামি করা হয় হাসিব এবং তার মা সাদিয়া আক্তারকে। অভিযোগের ভিত্তিতে হাসিবকে ২০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। তবে তিন দিন পর পুলিশ জানতে পারে কিশোরী আসলে আল আমিনের সঙ্গে রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও তার বাবা আব্দুল মজিদকে গ্রেপ্তার করে এবং কিশোরীকে উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই রেহেনুল ইসলাম জানান, কিশোরী ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় স্কুলে না গিয়ে আল আমিনের সঙ্গে দেখা করতে জালকুড়ি এলাকায় যান। এরপর প্রলোভন দেখিয়ে তাকে আল আমিন তার তালতলা কাচারী বাড়িতে নিয়ে যান। কিশোরী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে ছিলেন। বিষয়টি জেনে আল আমিনের বাবা আব্দুল মজিদ কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি।

এ ঘটনায় হাসিব ও তার মা নির্দোষ প্রমাণিত হয়েছেন। গ্রেপ্তার হওয়া বাবা-ছেলেকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]