পরকীয়া করতে এসে জনতার হাতে আটক যুবক

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০১:০৭:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০১:০৭:১৮ অপরাহ্ন
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে গভীর রাতে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (রাত) আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার সুন্দরদি গ্রামের বাসিন্দা মিঠুন (৩৫) গভীর রাতে কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এক নারী পাখি বেগমের (২৫) সঙ্গে দেখা করতে যান। পাখি বেগম ওই এলাকার নিশু বেপারীর স্ত্রী বলে জানা গেছে।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা মিঠুনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক উৎসুক মানুষ সেখানে ভিড় জমায়।

খবর পেয়ে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]