মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো!

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:৪৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:৪৮:২২ অপরাহ্ন
মাদক সম্রাট এল মেনচোকে হত্যার পর ব্যাপক সহিংসতা আর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় মাঠে নেমেছে ন্যাশনাল গার্ড। অশান্ত পরিস্থিতিতে মেক্সিকোয় থাকা নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের দূতাবাস। 

মাদক সম্রাট এল মেনচো নামে পরিচিত নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস সেনা অভিযানে নিহত হওয়ার পর জেলিসকো, কোলিমা, মিচোয়াকান, নায়ারিত, তামাউলিপাসসহ অর্ধ ডজনের বেশি রাজ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যানবাহন ভাঙচুর করে অগ্নিসংযোগে থেমে নেই পরিস্থিতি। আগুন দেওয়া হয়েছে সরকারি ভবন, ব্যাবসা প্রতিষ্ঠান আর আবাসিক বাসাবাড়িতে।

এমন পরিস্থিতিতে সবচেয়ে নাজুক জেলিসকো রাজ্যে সরকারি যানবাহনের চলাচল আর স্কুলের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বাধ্য হন স্থানীয় গভর্নর।  

এল মানচোকে হত্যার সমর্থনে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেয়ালি করে বলেন, শুধু আমরাই জিতে যাচ্ছি এমন হলে কীভাবে চলবে। যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের ওপর ভর করে রবিবার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর বিশেষ অভিযানে এল মানচো আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে এক কোটি ৫০ লাখ ডলারের পুরষ্কার ঘোষণা করা হয়েছিলো।

তিনি ছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের সিজেএনজির প্রধান। ২০১৫ সালে একবার তাকে ধরতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছিলো সেনাবাহিনী। ভূপাতিত হয়েছিলো সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]