রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৯:২৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৯:২৬:২৭ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর ১২টা ১মিনিটে সোনাদিঘি মোড়স্থ রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল আল মঈন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা মো. সারওয়ার হোসেন খোকন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, ,হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হুদা, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসা ডা. তরিকুল ইসলাম বনি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজার রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাকিল, সাধারণ সম্পাদক মো. সানারুল ইসলাম ছবি সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে আরো ছিল ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত পতাকা দ্বারা সজ্জিতকরণ, বাদ যোহর সোনাদীঘি জামে মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]