ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৮:৩২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৮:৩২:৫৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি করে বিকাশ এজেন্টের কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।

তিনি বলেন, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুইজন পথরোধ করে। একজন আমার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এ সময় কাছে থাকা দুই লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত তারা সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ করেনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]