রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়াতে পিক-আপ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়।শুক্রবার ২০শে ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে রাজশাহী টু নওগাঁ মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। মৃতঃ ব্যাক্তিটি হলেন চাপাইনবাবগঞ্জ সদর থানার ব্রাহ্মণ ডাংগার হুমায়ূনের ছেলে আব্দুল্লাহ (২৭)।
স্হানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁর দিকে যাওয়ার পথে পিক-আপ গাড়িটি সাঁকোয়া নামক স্হানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার ধারে গাছের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্হলে গাড়ির হেলপারের মৃত্যু হয়, এবং ড্রাইভার পালিয়ে যায়। পিক-আপ গাড়ির নম্বর (ঢাকা মেট্রো-ন-২১-২৬৭৫), সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ ব্যাক্তিকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ বলে ঘোষনা করেন।
এই বিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি এস,এম মঈনুদ্দীন বলেন, লাশটি থানায় আনা হয়েছে। নিহতের স্বজনেরা আসলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।