রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার নগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মো: আব্দুল খালেকের ছেলে মো: আল-আমিন (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।