নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৮:২২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৮:২২:২৯ অপরাহ্ন
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক যুক্ত বিবৃতিতে তারা এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেন, ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব গ্রহণ রাজশাহীর জন্য গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনু ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি ও খতিয়ান প্রক্রিয়ার সহজীকরণ এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা নতুন মন্ত্রীকে দায়িত্ব পালনে সহায়তা করবে। তিনি আরো বলেন, সাংবাদিক সমাজ জনস্বার্থে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভূমি খাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।

বিবৃতিতে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, নতুন প্রত্যাশা পূরণে ভূমিমন্ত্রী সফল হবেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]