১৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ারায় গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৭:০০:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৭:০০:৪৮ অপরাহ্ন
চট্টগ্রামের আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আব্দুল আলীমকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আনোয়ারা থানার মামলা নং-২৯(০৯)১১, জিআর-১৪৭/১১, দায়রা নং-৮২/২০১৪, দণ্ডবিধি ১৮৬০–এর ৩৯৫/৩৯৭ ধারার ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল আলীম আনোয়ারা থানা এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন কুনিরবিল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. আব্দুল আলীমকে গ্রেপ্তার করে। তিনি কুনিরবিল এলাকার  মুছা মাঝির ছেলে।

র‌্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]