নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৬:৪৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৬:৪৯:৩৮ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার মহানগরীর বিভিন্ন থানা এলাকা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক সংক্রান্ত মামলায় ১ জন এবং অন্যান্য মামলার ১৭ জন আসামি রয়েছেন।

পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]