সার্জারির সময় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৭:১০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৭:১০:১৩ অপরাহ্ন
মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে জরায়ু-সংক্রান্ত সার্জারির সময় এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন ক্লিনিকে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। এ সময় ক্লিনিকের মালিক ও তার ছেলেকে মারধরের অভিযোগও রয়েছে।

নিহত নাসিমা খাতুন (৫৫) গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মজিদুর রহমানের স্ত্রী। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার সময় এ ঘটনায় আহত দুই চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসক বলছেন, অপারেশন থিয়েটারে নেওয়ার পরই ভীত হয়ে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে। 

নাসিমার ছেলে নাজমুল হোসেন অভিযোগ করে জানান, তার মায়ের জরায়ুতে সমস্যা থাকায় অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলা ও অসতর্কতার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। 

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালান। এ সময় ক্লিনিকের মালিক ডা. মিজানুর রহমান ও তার ছেলে ডা. অভিকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]