নওগাঁয় পুকুরে মাছ ধরার সময় সাতটি ছোট মূর্তি ও দুইটি বাটি উদ্ধার

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৬:২১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৬:২১:৫৮ অপরাহ্ন
 নওগাঁয় পুকুরে মাছ ধরার সময় সাতটি ছোট মূর্তি ও দুইটি বাটি উদ্ধার।

নওগাঁর সদরে চন্ডিপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাছ ধরার সময় স্থানীয় মো রহি (১৫), তৌফিক (১৫)৷ বিসা (৫৪), রিয়াদ (২২) প্রমুখ পিতলের সাতটি ছোট মূর্তি, পিতলের দুইটি বাটি, ব্রোঞ্জের রিং যুক্ত একটি কাঠের লাঠি পেয়ে থাকে।

সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ সেখান থেকে সাতটি ছোট পিতলের মূর্তি, দুইটি পিতলের বাটি , এবং ব্রোঞ্জের রিং যুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করে। প্রাথমিকভাবে স্বর্ণকার কর্তৃক পরীক্ষা করে জানা যায় মূর্তিগুলো কাঁসাব্রোঞ্জ অথবা পিতলের তৈরি যার বিশেষ কোন মূল্য থাকতে পারে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]