রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকসহ ৩ জন গ্রেফতার, মূল হোতা পলাতক

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০২:৩৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০২:৩৪:২৭ অপরাহ্ন
রাজশাহী নগরীর কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল ভারতীয় মাদক সিরাপসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকায় অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯০ বোতল ভারতীয় মাদক সিরাপ, একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলো: মোঃ হৃদয় হোসেন (২৩), মোঃ রাহুল মিয়া (১৯) এবং মোঃ সজল মিয়া (৩৫)। একই সময় ঘটনার সাথে জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সহযোগিতায় সজল মিয়াকে গ্রেফতার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন-১ বিজিবির অধীনস্থ খিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে নদীপথে মাদক পাচারের তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে দলটি পূর্ব বাতান এলাকার খয়ের বাগান সংলগ্ন নদীপথে অবস্থান নেয়। দীর্ঘ সময় পর সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকা সেখানে পৌঁছালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

বিজিবি জানায়, ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি মোঃ মিলন ফাহতা (৩৫) অভিযানের সময় পালিয়ে যায়। তাকে গ্রেফতারে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এছাড়া 

রবিবার সকালে জব্দকৃত মালামালসহ গ্রেফতার তিন আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]