ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ সংবাদ পরিবেশনে কৃতিত্ব দেখানো তিনজন রিপোর্টারকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেইল। নির্বাচনী সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় দক্ষতা, বস্তুনিষ্ঠতা ও তাৎক্ষণিক আপডেটের ভিত্তিতে সেরা তিনজনকে নির্বাচিত করা হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সময় তাদের অধিকাংশ সহযোদ্ধা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছেন। সেসব প্রতিবেদনের মধ্য থেকে বিচার-বিশ্লেষণ করে সেরা তিনজন রিপোর্টারকে পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রথম পুরস্কার অর্জন করেছেন রাজশাহী প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রাম প্রতিনিধি মুহাম্মদ ইব্রাহিম।
তৃতীয় হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি স্বাধীন খন্দকার।
পুরস্কারপ্রাপ্তদের বাংলাদেশ মেইল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।