রাজশাহী-৩ আসনে বিজয়ের পরদিনই এলাকায় নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৭:৪৮:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৭:৪৮:৪৫ অপরাহ্ন
অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ের পরদিনই নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ঘুরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ এলাকা পবা ও মোহনপুর উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এ সময় পথের দু’ধারে দাঁড়িয়ে সমর্থকরা ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করেন। অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন পর পবা-মোহনপুরের মানুষ তাদের প্রত্যাশার প্রতিফলন পেয়েছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

নবনির্বাচিত এমপি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। তিনি বলেন, এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। তাই এ ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। পরে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এক লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট পান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]