রাজশাহীর বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ১৪৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ১২:৩২:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ১২:৩২:১০ পূর্বাহ্ন
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৪৫ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকফ (ESKUF) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার গোকুলপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
 
বিজিবি সূত্রে জানা যায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ আলাইপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাঘা থানাধীন গোকুলপুর এলাকার একটি আম বাগানে বিক্রয়ের উদ্দেশ্যে চোরাচালানী মালামাল মজুদ করা হয়েছে।
এমন তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাগানের ভেতরে লুকানো একটি শপিং ব্যাগে ১৪৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়।
 
জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় হস্তান্তরের কারা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]