নওগাঁ-৬: বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু বিজয়ী

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০২:১২:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০২:১২:৪৮ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। রেজু ১ লক্ষ ৮ হাজার ৭০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়। নওগাঁ-৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪১ হাজার ৪৫৬ এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১১৫।

মোট ৫ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনায় ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]