​চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান নির্বাচিত

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ১২:৩২:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ১২:৩২:৫৪ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়।

এ আসনের ১৮৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৫২৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট। জামায়াতের প্রার্থী ১৪ হাজার ৯৯৩ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

বিজয়ী প্রার্থী ড. মু. মিজানুর রহমান এ আসনের কর্মী, ভোটার-সমর্থকদেরকে বিজয় বা আনন্দ র‍্যালী পালন না করে মহান আল্লাহতালার শুকরিয়া আদায়ের আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]