দুপুর দুইটা পর্যন্ত রাজশাহী জেলায় ৪৬ দশমিক ১৬ শতাংশ ভোট পড়েছে

আপলোড সময় : ১২-০২-২০২৬ ১০:২৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৬ ১০:২৮:৩৬ অপরাহ্ন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটা পর্যন্ত রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে গড়ে ৪৬ দশমিক ১৬ শতাংশ ভোট পড়েছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে সর্বশেষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া সেলের তথ্য মতে দুপুর দুইটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহী ৪ আসনে।

এখানে ভোট কাস্টের  হার ৪৯ শতাংশ। অন্যদিকে রাজশাহী ৩ আসনে সর্বনিন্ম ৪৪ শতাংশ ভোট পড়েছে।

জেলার অন্যান্য আসনের মধ্যে রাজশাহী ১ ও ২ আসনে ৪৫ শতাংশ, রাজশাহী ৫ আসনে ৪৮ শতাংশ এবং রাজশাহী ৬  আসনে ৪৬ শতাংশ ভোট পড়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]