অপেক্ষার প্রহর গুনছে প্রার্থীও ভোটাররা -রাত পোহালেই ভোট

আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৩:০৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৩:০৯:৩০ অপরাহ্ন
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন-সংগ্রাম এবং ভোটাধিকার নিয়ে বির্তকের পর অবশেষে ভোট উৎসবের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে দেশ। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, একই সঙ্গে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বীতা। ঠাকুরগাঁও রিটানিং কর্মকর্তা জানিয়েছে, ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু ভোটারদের অংশগ্রহণের অপেক্ষা।

রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ক্ষমতার পালাবদল ঘটবে কিনা? বিএনপি নাকি জামায়াত নেতৃত্বাধীন জোটের কে সরকার গঠন করবে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। 

রিটানিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৪১৭টি ভোট কেন্দ্র ৩দিন ধরে সিসি ক্যামেরার আওতায় থাকবে। জুডিশিয়াল ম্যাজিস্টেট থাকবে ৯জন, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ২২ জন, সেনাবাহিনী ১১ প্লাটুন, বিজিবি ৩২ প্লাটুন, র‌্যাব ৩ প্লাটুন, পুলিশ ১২৫০ জন, ৬ হাজারেরও অধিক আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন। এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় ভোটের আয়োজন করা হয়েছে।

রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ২০১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে এবার প্রথমবারের মতো ব্যাপকভাবে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে । আগামিকাল বৃহস্পতিবার ভোটগ্রহন ও সম্পন্ন হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]