রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক সহ পাঁচজন মাদক মামলায় সাজাপ্রাপ্ত একজন সহ বিভিন্ন অপরাধে আরও ১৪ জন সহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে বড়বনগ্রাম সুফীনগর এলাকায় অভিযান চালিয়ে ২০পিস ইয়াবা-সহ সেলিমকে আদালতে সোপর্দ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতার সেলিম চকপাড়া গ্রামের মোঃ ইসলামের ছেলে।
এদিন রাত সাড়ে ৮টার দিকে নগরীর শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া এলাকা থেকে ১৭ পিস ইয়াবা সহ মোঃ শাহিন (৩০) ও মোঃ জামাল ওরফে জামুকে (৩৩) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দুটি ও শাহমখদুম থানায় একটি মাদক মামলা রয়েছে।
একই রাত ১০টার দিকে পবা থানা পুলিশ পারিলা এলাকা থেকে ৭৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বিজয়কে (১৯) গ্রেপ্তার করে। এ সময় তার সহযোগী মো. মজনু (৩৫) পালিয়ে যায়।
এরআগে সকাল ৭টার দিকে দামকুড়া থানা পুলিশ বিন্দারামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ মোঃ ফিরোজ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে।
এদিকে, নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলায় একজন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত একজন এবং অন্যান্য মামলায় নয়জন সহ ২০জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পবা ও দামকুড়া থানার মামলার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মজনুকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :