ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন রাজশাহী মেডিকেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন রাবিতে আবাসন সংকট নিরসনে ভাসানীর নামে নতুন হল নির্মাণের দাবি সাবেক এমপি লালু'র শোক প্রকাশ গাবতলীর বালিয়াদিঘীতে রফিকুলের নামাজে জানাজা সম্পন্ন বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু জনগণের শক্তির সামনে কোনো অপশক্তি টিকবে না: রাবিতে ছাত্রদলের আলোচনা সভায় রিজভী নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নগরীজুড়ে সাজাপ্রাপ্ত আসামী মাদক কারবারী-সহ গ্রেফতার ২০ অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর... ১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে যান এসহাক, অতঃপর... চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম ১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ নগরীর শাহমখদুমে ইয়াবাসহ গ্রেপ্তার সেলিমের এক বছরের কারাদণ্ড রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারার এসিল্যান্ড-ইউএনও'র পদত্যাগের দাবিতে বিক্ষোভ পাবনার সাঁথিয়ায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের? নিশানায় ট্রাম্পের প্রশাসনের শীর্ষকর্তারা? ‘খবর’ পেলেন মার্কিন গোয়েন্দারা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৫:৩৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৫:৩৩:২৩ অপরাহ্ন
ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের? নিশানায় ট্রাম্পের প্রশাসনের শীর্ষকর্তারা? ‘খবর’ পেলেন মার্কিন গোয়েন্দারা ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের? নিশানায় ট্রাম্পের প্রশাসনের শীর্ষকর্তারা? ‘খবর’ পেলেন মার্কিন গোয়েন্দারা
আমেরিকার বিরুদ্ধে বড়সড় প্রত্যাঘাতের পরিকল্পনা করছে ইরান? সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা তথ্যে এমনটাই আভাস মিলেছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ (রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস বা আরডিডি। এটি এক ধরনের রাসায়নিক বোমা, যা তেজষ্ক্রিয় পদার্থ মিশিয়ে তৈরি হয়) হামলার ছক কষেছে তেহরান। তাদের নিশানায় রয়েছেন ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষকর্তা। গোয়েন্দা তথ্যে এমনটাই ইঙ্গিত রয়েছে বলে সিএনএন-কে জানিয়েছেন সাত জন মার্কিন আধিকারিক। যদিও ইরান বর্তমানে এমন কোনও হামলার পরিকল্পনা বাস্তবায়িত করার মতো অবস্থায় রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে মার্কিন আধিকারিকদের।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ ভাবে হামলা চালিয়েছিল ইরানে। হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্রত্যাঘাত করে ইরানও। পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেহরান। বর্তমানে সামরিক উত্তেজনা কিছুটা স্তিমিত হলেও সংঘাত পুরোপুরি থামেনি। সম্প্রতি মধ্যস্থতাকারী দেশগুলির সঙ্গে আলাদা ভাবে আলোচনাও হয়েছে আমেরিকা এবং ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেও দাবি করছেন, যুদ্ধে খুব তাড়াতাড়ি ইতি পড়বে। তবে সংঘাতে ইতি পড়ার কোনও লক্ষ্মণ নজরে আসেনি।

এরই মধ্যে মার্কিন গোয়েন্দা তথ্যে ওয়াশিংটনে হামলার আভাস মেলায় শোরগোল পড়ে গিয়েছে মার্কিন প্রশাসনের অন্দরে। যদিও গোয়েন্দা তথ্যের বিষয়ে ওয়াকিবহাল সূত্রগুলির দাবি, ইরানের এই পরিকল্পনাকে আপাতত আসন্ন কোনও হামলার হুমকি হিসেবে দেখছেন না তাঁরা। বরং, এটির মাধ্যমে ইরান নিজেদের জন্য একটি বিকল্প পথ খোলা রাখার চেষ্টা চালাচ্ছে বলেই মত মার্কিন আধিকারিক সূত্রের। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিসও জানিয়েছেন, সব ধরনের সম্ভাব্য হামলার আশঙ্কার উপর নজর রাখছে আমেরিকা। তবে এই মুহূর্তে আমেরিকার উপর তেমন কোনও হামলার হুমকি নেই বলেই দাবি তাঁর।

গত কয়েক মাসে ইরানের হামলা মূলত সীমিত থেকেছে পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করেই। তবে এই হামলার পরিধি যে বাড়তে পারে, এমন ইঙ্গিত একাধিক বার দিয়ে রেখেছ তেহরান। সম্প্রতি ইরানের হামলার আশঙ্কায় ব্রিটেনের দু’টি ঘাঁটি থেকে বিমান সরিয়ে নিয়েছে আমেরিকা। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা হামিদরেজা মোকাদ্দামফাও হুঁশিয়ারি দিয়েছেন, প্রত্যাঘাতের পরিধি বাড়বে। মার্কিন আধিকারিক সূত্রে সিএনএন জানাচ্ছে, এমন এক পরিস্থিতিতে এই গোয়েন্দা তথ্য ইঙ্গিত দেয়— মার্কিন ভূখণ্ডেও হামলার জন্য পরিকল্পনা চালাচ্ছে ইরান। যদিও হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা, এমন কোনও প্রমাণ এখনও পাননি মার্কিন গোয়েন্দারা। এক মার্কিন আধিকারিকের কথায়, “এমন পরিকল্পনা কার্যকর করার জন্য ওদের (ইরানের) কাছে পর্যাপ্ত লোকবল রয়েছে কি না, তা-ও একটা বিতর্কের বিষয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর