ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন রাজশাহী মেডিকেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন রাবিতে আবাসন সংকট নিরসনে ভাসানীর নামে নতুন হল নির্মাণের দাবি সাবেক এমপি লালু'র শোক প্রকাশ গাবতলীর বালিয়াদিঘীতে রফিকুলের নামাজে জানাজা সম্পন্ন বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু জনগণের শক্তির সামনে কোনো অপশক্তি টিকবে না: রাবিতে ছাত্রদলের আলোচনা সভায় রিজভী নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নগরীজুড়ে সাজাপ্রাপ্ত আসামী মাদক কারবারী-সহ গ্রেফতার ২০ অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর... ১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে যান এসহাক, অতঃপর... চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম ১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ নগরীর শাহমখদুমে ইয়াবাসহ গ্রেপ্তার সেলিমের এক বছরের কারাদণ্ড রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারার এসিল্যান্ড-ইউএনও'র পদত্যাগের দাবিতে বিক্ষোভ পাবনার সাঁথিয়ায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক

ফিটনেসের কারণে আত্মবিশ্বাস বেড়েছে দিশা পাটনীর! নিজেকে ফিট রাখতে কী কী করেন অভিনেত্রী?

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৫:২০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৫:২০:০৮ অপরাহ্ন
ফিটনেসের কারণে আত্মবিশ্বাস বেড়েছে দিশা পাটনীর! নিজেকে ফিট রাখতে কী কী করেন অভিনেত্রী? ফিটনেসের কারণে আত্মবিশ্বাস বেড়েছে দিশা পাটনীর! নিজেকে ফিট রাখতে কী কী করেন অভিনেত্রী?
জিমের ছবি দেখে মনে হয়, অভিনেত্রী দিশা পাটনীর ফিটনেস আসলে ঘণ্টার পর ঘণ্টা ডাম্বেল নিয়ে শারীরচর্চা আর কঠিন ডায়েটের ফল। সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই ফাঁস করলেন তাঁর ফিটনেসের আসল মন্ত্র। তিনি বলেন “আমার আত্মবিশ্বাস আসে শৃঙ্খলা থেকে।”

বলিউডে এক দশক পার করে ফেলেছেন দিশা। ‘মালং’, ‘যোদ্ধা’, ‘কল্কি’— একের পর এক অ্যাকশন ছবিতে তাঁর ফিট লুক নজর কেড়েছে সবার। কিন্তু এই ফিটনেস তাঁর কাছে শুধু দেখতে ভাল লাগার বিষয় নয়। দিশার কথায়, “ফিটনেস শুধু দেখতে কেমন লাগছে, তা নয়। ফিট থাকার জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করতে হবে। রোজ কঠোর পরিশ্রম করলে ভিতরে বিশেষ শক্তি তৈরি হয়, যা আমাদের শরীরে ফুটে ওঠে।”

শৃঙ্খলাই দিশাকে দিয়েছে আত্মবিশ্বাস। অভিনেত্রীর মতে, দশ বছরে তাঁর মধ্যে আমূল বদল এসেছে, তাঁর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আর এই সবটাই হয়েছে ফিটনেসের জন্য। দিশার ফিটনেস রুটিন একঘেয়ে জিমের মধ্যে আটকে নেই। জেনে নিন অভিনেত্রীর ফিটনেস রুটিনে কী কী আছে?

১. ওয়েট ট্রেনিং: স্কোয়াট, ডেডলিফ্‌ট, শোল্ডার প্রেস, চেস্ট প্রেস, বাইসেপ কার্ল— এইগুলি নিয়মিত করেন দিশা। তাঁর মতে, মেয়েরা শুধু কার্ডিয়ো করবে, এই ধারণা ভুল। ভারী ওজন তোলাও মেয়েদের জন্য ভীষণ জরুরি।

২. এমএমএ আর কিকবক্সিং: জিমের বাইরে তাঁর সবচেয়ে প্রিয় হল মিক্সড মার্শাল আর্টস। তিনি নিয়ম করে এর অভ্যাস করেন।

৩. নাচ আর জিমন্যাস্টিকস: সকালে কার্ডিয়ো হিসেবে নাচ, কিকবক্সিং বা জিমন্যাস্টিক্‌স করেন দিশা। সন্ধ্যায় আবার ওয়েট ট্রেনিং। নাচ তাঁর কাছে শুধু শখ নয়, ফিট থাকার মজাদার উপায়।

দিশা মনে করেন, ফিটনেসের ৫০ শতাংশ শারীরচর্চার মাধ্যমে অর্জন করা গেলেও বাকি ৫০ শতাংশের জন্য ডায়েটের উপরেই নির্ভর করতে হয়। তাই ডায়েট নিয়েও ভীষণ খুঁতখুঁতে তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর