ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন রাজশাহী মেডিকেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন রাবিতে আবাসন সংকট নিরসনে ভাসানীর নামে নতুন হল নির্মাণের দাবি সাবেক এমপি লালু'র শোক প্রকাশ গাবতলীর বালিয়াদিঘীতে রফিকুলের নামাজে জানাজা সম্পন্ন বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু জনগণের শক্তির সামনে কোনো অপশক্তি টিকবে না: রাবিতে ছাত্রদলের আলোচনা সভায় রিজভী নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নগরীজুড়ে সাজাপ্রাপ্ত আসামী মাদক কারবারী-সহ গ্রেফতার ২০ অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর... ১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে যান এসহাক, অতঃপর... চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম ১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ নগরীর শাহমখদুমে ইয়াবাসহ গ্রেপ্তার সেলিমের এক বছরের কারাদণ্ড রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারার এসিল্যান্ড-ইউএনও'র পদত্যাগের দাবিতে বিক্ষোভ পাবনার সাঁথিয়ায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক

কুমিল্লা সীমান্তে ৬ তালিকাভুক্ত মানবপাচারকারীসহ আটক ৭

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:৩৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:৩৯:৫৭ অপরাহ্ন
কুমিল্লা সীমান্তে ৬ তালিকাভুক্ত মানবপাচারকারীসহ আটক ৭ কুমিল্লা সীমান্তে ৬ তালিকাভুক্ত মানবপাচারকারীসহ আটক ৭

কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় তালিকাভুক্ত মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

আটক ছয় মানবপাচারকারী হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০), নারায়ণপুর গ্রামের আপন (৩৩) এবং কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৩)।

এ ছাড়া আটক ভারতীয় নারীর নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ উপজেলার সালদানদী ও শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে এসব যৌথ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবপাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর