ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন রাজশাহী মেডিকেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন রাবিতে আবাসন সংকট নিরসনে ভাসানীর নামে নতুন হল নির্মাণের দাবি সাবেক এমপি লালু'র শোক প্রকাশ গাবতলীর বালিয়াদিঘীতে রফিকুলের নামাজে জানাজা সম্পন্ন বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু জনগণের শক্তির সামনে কোনো অপশক্তি টিকবে না: রাবিতে ছাত্রদলের আলোচনা সভায় রিজভী নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নগরীজুড়ে সাজাপ্রাপ্ত আসামী মাদক কারবারী-সহ গ্রেফতার ২০ অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর... ১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে যান এসহাক, অতঃপর... চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম ১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ নগরীর শাহমখদুমে ইয়াবাসহ গ্রেপ্তার সেলিমের এক বছরের কারাদণ্ড রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারার এসিল্যান্ড-ইউএনও'র পদত্যাগের দাবিতে বিক্ষোভ পাবনার সাঁথিয়ায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে সাত হাজার টাকা জারিমানা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:২৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:২৯:৩০ অপরাহ্ন
নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে সাত হাজার টাকা জারিমানা নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে সাত হাজার টাকা জারিমানা
মিষ্টির উপরে পড়ে আছে  মরা পোকা। কিছু বাসি মিষ্টি  খেয়ে রেখেছে ইঁদুরে। মিষ্টি তৈরির উপকরণ থেকে বের হচ্ছিল পচা গন্ধ। পোড়া তেলে তৈরি হচ্ছিল খাবার।  খাবার  সংরক্ষণেও মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধি।
 
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাংগোর বাজারের চারটি হোটেল ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা গেছে। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও নওগাঁ  জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে।
অভিযানে চারটি দোকানের  মালিককে সাড়ে সাত হাজার  টাকা জরিমানা করা হয়েছে।
 
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা থেকে দুপুর সাড়ে আড়াইটা পর্যন্ত গাংগোর বাজারের  
সিদ্দিক হোটেল, ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার, জি.পি স্পঞ্জ ভান্ডার ও আ. জাব্বার মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টের বিভিন্ন খাবার ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করেন 
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। এসময় সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নওগাঁ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা  মো. আব্দুল্লাহ আল মামুন, অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন।  নিয়ামতপুর থানা - পুলিশ অভিযানে সহযোগিতা করে। 
 
অভিযানে  সিদ্দিক হোটেলকে দুই হাজার টাকা, ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, জি.পি স্পঞ্জ ভান্ডারকে দুই হাজার টাকা ও আ. জাব্বার মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।  
 
 
নওগাঁর নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান পরিচালনাকালে চারটি ব্যবসা  প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, পোকামাকড় ও ইঁদুরে খাওয়া বাসি মিষ্টি, মেয়াদ উত্তীর্ণ জুস, পোড়া তেলের ব্যবহার, লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণ, লেখাযুক্ত পেপারসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। 
 
এসব অনিয়মসমূহের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধরা অনুযায়ী 
চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।  এছাড়া  জব্দ করা পচা ও বাসি মিষ্টি, পোড়া তেল, মেয়াদ উত্তীর্ণ জুস জনসম্মুখে ধ্বংস করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন বলেন, 
অভিযানকালে চারটি দোকানের মালিককে অর্থ জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সকল খাদ্য ব্যাবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে উপজেলায় এ অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর