ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্র্যামির মনোনয়নে চমক রের, ১১ মনোনয়ন নিয়ে শীর্ষে ব্রিটিশ গায়িকা বিষবাষ্পে কি বদলে যাচ্ছে ডিএনএ? বায়ুদূষণে শুধু শ্বাসের রোগ নয়, সক্রিয় হচ্ছে ক্যানসারের জিনও খুনের হুমকি অমিতাভ ও অভিষেককে, ‘বুলেটপ্রুফ কাচও রক্ষা করতে পারবে না’, কটাক্ষ গ্যাংস্টার গোল্ডির পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে রাবিতে নবান্ন উৎসব শাহরুখের সঙ্গে আসবে কর্ণ জোহরের দুই সন্তান যশ ও রুহি? ‘কফি উইথ কর্ণ’-র শেষ পর্বে কোন চমক? ‘আমাকে চুম্বন করো!’ পরিচালকের দাবিতে ভয়ে কাঁপছিলেন দেবিনা! ঠিক কী ঘটে সে দিন? জানালেন অভিনেত্রী গলাচিপায় ১৩টি বিষধর সাপের বাচ্চা অবমুক্ত পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদিত্য থেকে কার্তিক, একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা! কেন এমন করলেন অভিনেত্রী? কুড়িগ্রামে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৭ চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়! যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায় মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু বাঘায় সমবায়ীদের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরবোঝাই ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক

বিষবাষ্পে কি বদলে যাচ্ছে ডিএনএ? বায়ুদূষণে শুধু শ্বাসের রোগ নয়, সক্রিয় হচ্ছে ক্যানসারের জিনও

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:৩২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:৩২:০৬ অপরাহ্ন
বিষবাষ্পে কি বদলে যাচ্ছে ডিএনএ? বায়ুদূষণে শুধু শ্বাসের রোগ নয়, সক্রিয় হচ্ছে ক্যানসারের জিনও বিষবাষ্পে কি বদলে যাচ্ছে ডিএনএ? বায়ুদূষণে শুধু শ্বাসের রোগ নয়, সক্রিয় হচ্ছে ক্যানসারের জিনও
দূষণের মাত্রা বিপদসীমা ছাড়িয়েছে। বিষবাষ্পের পাল্লা যত ভারী হচ্ছে, তত নাকি বদলে যাচ্ছে মানুষের শরীরের জিনের গঠনবিন্যাস। ডিএনএ-র গঠনে বদল আসছে যা মারাত্মক সব রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। গবেষণায় এমনই দাবি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

কালীপুজোর পর থেকে তাপমাত্রাও কমতে শুরু করে। তাপমাত্রা কমতে শুরু করলে দূষণ বাড়ে। বেলাগাম বাজি পোড়ানো হলে দূষণের মাত্রা যে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। গবেষকেরা জানাচ্ছেন, বাজির ধোঁয়া তো বটেই, আরও অন্যান্য কারণেও বাতাসে যে সব সূক্ষ্মাতিসূক্ষ্ম দূষিত কণা পিএম ২.৫, বিষাক্ত সালফার ও নাইট্রোজেন অক্সাইড, উদ্বায়ী জৈব যৌগ, ভারী ধাতু এবং অন্যান্য বিপজ্জনক রাসায়নিক কণা মিশছে তা কেবল ফুসফুসে নয়, ছড়িয়ে পড়ছে রক্তেও। রক্তপ্রবাহের মাধ্যমে এই বিষাক্ত পদার্থগুলি ফুসফুস ছাড়িয়ে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ, অস্থি মজ্জা, হার্ট, লসিকাতন্ত্রে পৌঁছে যাচ্ছে এবং অতিরিক্ত প্রদাহ তৈরি করছে। যে কারণে জিনের বিন্যাসে বদল আসছে।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)সম্প্রতি একটি গবেষণা করে। তারা জানায়, দূষণকবলিত অঞ্চলগুলিতে ভ্রূণের মস্তিষ্ক, ফুসফুস এবং যকৃতে দূষিত কণার উপস্থিতি পাওয়া গিয়েছে। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম দূষিত কণা প্লাসেন্টার ভিতরে সেঁধিয়ে যাচ্ছে। এই প্লাসেন্টাই মায়ের শরীর থেকে খাদ্য ও অক্সিজেন ভ্রূণের শরীরে পৌঁছে দেয়। ফলে সেখানে জমে থাকা দূষিত পদার্থ ভ্রূণের শরীরেও ঢুকে যায়। দূষিত বাতাসের পিএম ২.৫ এবং পিএম ১০ কণাগুলি এতটাই সূক্ষ্ম যে, তা মায়ের ফুসফুস ও রক্ত হয়ে সরাসরি প্লাসেন্টায় পৌঁছে যায়। ফলে, গর্ভস্থ শিশুর শরীরে থাকা আইজিএফবিপি৩ নামে একটি জিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই জিনই শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশ ঘটায়। ফলে জিনটি নষ্ট হতে থাকলে, মায়ের গর্ভেই শিশুর বিকাশ থমকে যায়।

হার্ভার্ডের গবেষকেরা দেখেছেন, ফুসফুসের ‘টিপি৫৩’ জিনের গঠনগত পরিবর্তনের ক্ষেত্রে বায়ুদূষণ দায়ী। আগে এই বিশেষ জিনটির গঠনগত পরিবর্তনের জন্য ধূমপানকে দায়ী করা হত। দেখা গিয়েছে, যাঁরা কখনও ধূমপান করেন না, তাঁদেরও ওই জিনে বদল এসেছে এবং কোষের অস্বাভাবিক বিভাজন ঘটে তা ক্যানসারের রূপ নিয়েছে।

দূষণে জিনের গঠন বদলে গেলে কী কী ক্ষতি হবে?

শরীরের প্রতিটি কার্যকলাপ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোন কোষ কী ভাবে কাজ করবে, সে তথ্যও সরবরাহ হয় জিনের মাধ্যমেই। কাজেই জিনের বিন্যাস বদলে গেলে, কোষের গঠন ও বিভাজনের প্রক্রিয়াও বদলে যাবে। শরীরের কোনও অঙ্গের কোষের অনিয়ন্ত্রিত বিভাজন শুরু হবে, আবার কোথাও কোষের মৃত্যু ঘটতে শুরু করবে। ক্যানসার ও অন্যান্য অটো-ইমিউন রোগের জন্য দায়ী জিনগুলি সক্রিয় হতে থাকবে। ফলে, নানা ধরনের ক্যানসার, হৃদ্‌রোগ, ডায়াবিটিস, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম, অ্যালঝাইমার্সের মতো রোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাবে।

সবচেয়ে বেশি ক্ষতি হবে প্রজনন স্বাস্থ্যের। নির্ধারিত সময়ের আগেই প্রসব, গর্ভপাত, মৃত প্রসব বা স্টিলবার্থের ঝুঁকি বাড়বে। জন্মগত শারীরিক ত্রুটি নিয়েই জন্মাবে শিশু। নবজাতকদের মধ্যে জন্মগত হৃদ্‌রোগ, কিডনির জটিলতা এবং শারীরিক ও মানসিক বিকাশজনিত সমস্যাও দেখা দেবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫